লন্ডন : শুক্রবার, ০৫ জুন ২০২৬ ১০:৫৪ অপরাহ্ন

সিলেটে একটি অসহায় পরিবারকে টিন উপহার দিয়েছে আর-রাহমান এডুকেশন ট্রাস্টের ইউকে

সিলেটে একটি অসহায় পরিবারকে টিন উপহার দিয়েছে আর-রাহমান এডুকেশন ট্রাস্টের ইউকে

সিলেটে একটি অসহায় পরিবারকে টিন উপহার দিয়েছে আর-রাহমান এডুকেশন ট্রাস্টের ইউকে


প্রকাশ: ০৫/০৬/২০২৬ ১১:১১:০০ পূর্বাহ্ন

‘মানবতার কল্যাণে আমরা আপনাদের পাশে‘ এই ম্লোগানকে সামনে রেখে আর-রাহমান এডুকেশন ট্রাস্টের ইউকে সিলেট বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের নওগাও একটি অসহায় পরিবারকে গৃহনির্মাণে টিন উপহার দিয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর রহমান এডুকেশন ট্রাস্ট এর জেনারেল সেক্রেটারি মাওলানা আব্দুল মালিক। এছাড়াও অতিথিদের মধ্যে ছিলেন- বিশিষ্ট সমাজসেবক বিশ্বনাথের সাবেক জনপ্রিয় ছাত্র নেতা ডক্টর মুহিবুর রহমান ও আর-রাহমান এডুকেশন ট্রাস্টের সদস্য গোলাম মুনতাকা সহ আরো অনেকে।

এ উপলক্ষে আর-রহমান এডুকেশন ট্রাস্ট ইউকের পরিচালক ইমাম মাওলানা নূরুর রহমান সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন- নৈশ্বর্য ও সন্তান-সন্ততি পার্থিব জীবনের সৌন্দর্য এবং স্থায়ী সৎকর্মসমূহ আপনার পালনকর্তার কাছে প্রতিদান প্রাপ্তি ও আশা লাভের জন্যে উত্তম। সূরাহ আল কাহফ, আয়াত ৪৬ এই আয়াত বর্ণনা করা হয়েছে।

তিনি বলেন, ভাই বোনেরা আমরা সর্বপ্রথম আল্লাহ তায়াআলার কাছে শুকরিয়া আদায় করছি। একই সাথে অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করছি। আপনাদের এই আন্তরিকতা যেন আল্লাহ তায়াআলা আপনাদেরকে দুনিয়া ও আখেরাতে এর জন্য উত্তম জাযা দান করেন। ব্রিটেনসহ সারা বিশ্বে প্রবাসী যারা আর-রাহমান এডুকেশন ট্রাস্ট ইউকের কার্যক্রমকে সব সময় সহযোগিতা ও উৎসাহ প্রদান করে আসছেন আল্লাহ তাদেরকে উত্তম জজবা দান করেন।

আরও পড়ুন