লন্ডন : শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ ১২:২৭ অপরাহ্ন

মিশরের আল-আজহার মসজিদ

মিশরের রাজধানী কায়রোতে অবস্থিত আল-আজহার মসজিদ

মিশরের রাজধানী কায়রোতে অবস্থিত আল-আজহার মসজিদ


প্রকাশ: ১৬/০৪/২০২৬ ০১:৪৮:০৪ অপরাহ্ন

আজ শুক্রবার। পবিত্র জুমাবার। আজকের বিষয় ‘মিশরের আল-আজহার মসজিদ’। শীর্ষবিন্দু পাঠকদের জন্য এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন ‘ইসলাম বিভাগ প্রধান’ ইমাম মাওলানা নুরুর রহমান।

আল-আজহার মসজিদ মিশরের রাজধানী কায়রোতে অবস্থিত একটি ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ ইসলামিক স্থাপত্য।

এটি ৯৭০ খ্রিষ্টাব্দে ফাতিমীয় শাসনামলে নির্মিত হয় এবং এটি বিশ্বের প্রাচীনতম মসজিদগুলোর মধ্যে একটি। এই মসজিদ শুধু প্রার্থনার স্থান নয়, বরং ইসলামী জ্ঞানচর্চার অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিত।

আল-আজহারে মসজিদ ও বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য কায়রোর ইতিহাসের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। এছাড়াও ইফ্রিকিয়ার অন্যান্য ফাতেমীয় স্থাপনাতেও এমন সব উপাদান ব্যবহৃত হয়েছিল।

পরবর্তীতে সংযুক্ত উপাদানগুলো মিশরের ভেতর ও বাইরে উভয় স্থান থেকে এসেছে। মসজিদের বিভিন্ন অংশ এধরনের মিশ্র প্রভাব লক্ষ্য করা যায়। আবার কিছু স্থানে একই ধরনের প্রভাব দেখতে পাওয়া যায়।

এমন একটি উদাহরণ হল উসমানীয়দের নির্মিত গম্বুজ ও মামলুকদের নির্মিত মিনার আল-আজহার। নানা ঘটনার সাক্ষী এই মসজিদকে কেন্দ্র করে একই নামে প্রতিষ্ঠিত হয়েছে বিখ্যাত আল-আজহার বিশ্ববিদ্যালয়। ৯৭২ সালের ২৩ জুন এই মসজিদে প্রথম জুমা শুরু হয়।

মসজিদটি ফাতেমীয় খলিফা আল মুইজ লিদিনাল্লাহ ৯৭০ খ্রিস্টাব্দের ৪ এপ্রিল নির্মাণ শুরু করেন। প্রথমে আল-আজহার বিশ্ববিদ্যালয়টি আল-আজহার মসজিদ নামে পরিচিত ছিল। একটি মসজিদকে কেন্দ্র করে একটি বিখ্যাত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার ঘটনা বিশ্বের ইতিহাসে এটাই প্রথম।

মুসলিম বিশ্বের প্রধান শিক্ষাকেন্দ্র মসজিদটি প্রতিষ্ঠার পর, ৯৮৯ সালে স্থানীয়দের কোরআন-হাদিস ও ইসলাম বিষয়ে শিক্ষাদানের জন্য ৩৫ জন আলেম নিয়োগ দেওয়া হয়।

এরপর থেকে মসজিদটি ধীরে ধীরে আল আজহার বিশ্ববিদ্যালয় হয়ে ওঠে। এই বিশ্ববিদ্যালয়টি মুসলিম বিশ্বে দীর্ঘদিন ধরে সর্বোচ্চ শরিয়া বিষয়ক শিক্ষাকেন্দ্র হিসেবে বিবেচিত হয়ে আসছে।

আরও পড়ুন