লন্ডন : শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ ১২:২৮ অপরাহ্ন

গায়ানার সহ-রাষ্ট্রপতি ভারত জাগডিও–এর সঙ্গে ব্রিটিশ-বাংলাদেশি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

গায়ানার সহ-রাষ্ট্রপতি ভারত জাগডিও–এর সঙ্গে ব্রিটিশ-বাংলাদেশি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

গায়ানার সহ-রাষ্ট্রপতি ভারত জাগডিও–এর সঙ্গে ব্রিটিশ-বাংলাদেশি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ


প্রকাশ: ০৭/০৪/২০২৬ ০৭:৩৬:২১ অপরাহ্ন

গায়ানার প্রভাবশালী রাজনৈতিক নেতা ও সহ-রাষ্ট্রপতি ভারত জাগদিও এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন যুক্তরাজ্যভিত্তিক এক ব্রিটিশ-বাংলাদেশি প্রতিনিধিদল। সোমবার (৬ এপ্রিল) অনুষ্ঠিত এই সাক্ষাতে দুই পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

সহ-রাষ্ট্রপতি জাগদিও আগত অতিথিদের উষ্ণ অভ্যর্থনা জানান এবং তাদের সঙ্গে গায়ানার উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা ও কমিউনিটি পর্যায়ে কাজের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন।

লন্ডন থেকে আগত প্রতিনিধিদলে ছিলেন—লন্ডন ইস্ট একাডেমির সাবেক প্রিন্সিপাল, মুসলিম কমিউনিটি এসোসিয়েশনের বার বার নির্বাচিত প্রেসিডেন্ট, লেখক ও গবেষক ড. মুসলেহ ফারাদী, লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক প্রেসিডেন্ট ও ইস্ট এন্ড চ্যারিটি সংস্থার প্রেসিডেন্ট সাংবাদিক নবাব উদ্দিন, যুক্তরাজ্যের সর্ববৃহৎ যুব সংগঠন ইয়াং মুসলিম অর্গানাইজেশনের সাবেক প্রেসিডেন্ট এবং ইস্ট লন্ডন মসজিদের সাবেক প্রেসিডেন্ট আয়ুব খান, ইস্ট লন্ডন মসজিদের সাবেক ডিরেক্টর ও ইসলামিক ফোরাম ইউরোপের সাবেক প্রেসিডেন্ট দিলোয়ার হোসেন খান, ব্রিটেনের উচ্চ আদালতের প্র্যাকটিসিং ব্যারিস্টার, লেখক ও সংবিধান বিশেষজ্ঞ ব্যারিস্টার নাজির আহমেদ, হেইবারিং কলেজের লেকচারার ও রেডব্রিজ কাউন্সিলের কাউন্সিলর ড. জামাল উদ্দিন, ব্রিট কলেজের চিফ এক্সিকিউটিভ ও ইস্ট লন্ডন মসজিদের সাবেক ট্রেজারার মুসাদ্দিক আহমেদ, লন্ডন বাংলা প্রেসক্লাবের আজীবন সদস্য ও ফাইন্যান্স বিশেষজ্ঞ বাব-উল-হক, ইস্ট লন্ডন মসজিদের হেড অব অ্যাসেট অ্যান্ড অপারেশন আসাদুজ্জ মোহাম্মদ জামান, ডাগেনহাম কমিউনিটি ফোরাম এর চেয়ারম্যান,কমিউনিটি ব্যক্তিত্ব সুহেল সিরাজী এবং লেখক ও কলামিস্ট, এলবি ২৪–এর ব্যবস্থাপনা পরিচালক, ইউরো বাংলা'র প্রধান সম্পাদক ও লন্ডন এডুকেশন ট্রাস্টের প্রেসিডেন্ট সাংবাদিক মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল।

আরও পড়ুন