লন্ডন : রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ ০২:১৫ অপরাহ্ন

ইরান যুদ্ধে ট্রাম্প-স্টারমার বিশেষ সম্পর্কে ফাটল

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প


প্রকাশ: ০৬/০৩/২০২৬ ০৫:১৩:০৮ অপরাহ্ন

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যকার দীর্ঘদিনের ‘বিশেষ সম্পর্ক’ বর্তমানে এক নজিরবিহীন টানাপড়েনের মধ্য দিয়ে যাচ্ছে। খবর বিবিসির।


সাম্প্রতিক ঘটনার প্রেক্ষাপটে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে সরাসরি তিরস্কার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।


ট্রাম্পের স্পষ্ট দাবি, দুই দেশের মধ্যকার ঐতিহাসিক সম্পর্ক এখন আর আগের মতো নেই।


এই কূটনৈতিক তিক্ততার মূল কারণ ইসরায়েল-ইরান সংঘাত। ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানে বিমান হামলায় সহায়তা করতে যুক্তরাজ্যের অস্বীকৃতি ট্রাম্পকে ক্ষুব্ধ করেছে। ট্রাম্পের আক্রমণাত্মক কৌশলের বিপরীতে স্টারমার শান্ত ও নীতিগত অবস্থান নিয়েছেন।


স্টারমার স্পষ্টভাবে জানিয়েছেন, যুক্তরাজ্য আকাশপথে হামলা চালিয়ে কোনো দেশের ‘শাসনব্যবস্থা পরিবর্তন’ করার নীতিতে বিশ্বাসী নয়। হামলার জন্য ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি না দেওয়ার বিষয়ে তিনি অটল।


দ্য সানকে দেওয়া সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প তার হতাশা ব্যক্ত করেন। তিনি বলেন, স্টারমার কোনো সাহায্যই করেননি এবং যুক্তরাজ্যের কাছ থেকে এমন অকাল্পনিক আচরণ তিনি প্রত্যাশা করেননি। ট্রাম্প আক্ষেপ করে বলেন, আসলে দুনিয়া বদলে গেছে। আপনাদের দেশের সঙ্গে আমাদের যে সম্পর্ক ছিল, তা এখন ভিন্ন।


আরও পড়ুন