জাতীয় সংসদ সদস্য হিসেবে জামায়াতে ইসলামীর নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ
জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ার পর এখন সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন জামায়াতে ইসলামীর নির্বাচিত সংসদ সদস্যরা।
মঙ্গলবার দুপুরে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে তাদের শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
যদিও এর আগে জামায়াতের নায়েবে আমীর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছিলেন, বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নিলে জামায়াতের নির্বাচিতরা কোনো শপথই নেবেন না।