লন্ডন : রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ ০৮:৪৮ অপরাহ্ন

নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ যুক্তরাজ্যের

যুক্তরাজ্য ও বাংলাদেশের পতাকা

যুক্তরাজ্য ও বাংলাদেশের পতাকা


প্রকাশ: ১৫/০২/২০২৬ ০৪:৩৫:৪৫ অপরাহ্ন

বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে অভিন্ন অগ্রাধিকার নিয়ে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাজ্য। শনিবার যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তরের (এফসিডিও) এক বিবৃতিতে এ আগ্রহের কথা জানানো হয়।


বিবৃতিতে এফসিডিওর একজন মুখপাত্র বলেন, ‘আমরা গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশের সংসদীয় নির্বাচনকে স্বাগত জানাই। শান্তিপূর্ণ নির্বাচনী প্রক্রিয়া চূড়ান্ত ফলাফল দিয়েছে। এটি বাংলাদেশের উচ্চাকাঙ্ক্ষা ও বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপের প্রতিনিধিত্ব করে।’


তিনি বলেন, আমরা নতুন সরকারের গণতান্ত্রিক, অর্থনৈতিক ও সামাজিক সংস্কারের অপেক্ষায় রয়েছি। অর্থনৈতিক প্রবৃদ্ধি, অভিবাসন, জলবায়ু ও নিরাপত্তার ক্ষেত্রে আমাদের অভিন্ন অগ্রাধিকারে আমরা বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করব।

আরও পড়ুন