লন্ডন : রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ ০৮:৪৬ অপরাহ্ন

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বির

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বির


প্রকাশ: ০৭/০১/২০২৬ ০৫:১২:০০ অপরাহ্ন

রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বিরকে গুলি করে হত্যা করা হয়েছে।


বুধবার (৭ জানুয়ারি) বসুন্ধরা মার্কেটের তেজতুরী বাজার এলাকায় রাত ৮টা ৪০ মিনিটে এ গুলির ঘটনা ঘটে। এ ঘটনায় আনোয়ার হোসেন নামে আরেকজন গুলিবিদ্ধ হয়েছেন।


ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ফজলুল করিম গণমাধ্যমকে বলেন, স্টার কাবাবের পাশের ওই গলিতে দুজনকে গুলি করা হয়েছে। এদের একজন আজিজুর রহমান মোসাব্বির মারা গেছেন। তাদেরকে বিআরবি হাসপাতালে নেওয়া হয়েছে।

আরও পড়ুন