বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান
পূর্বনির্ধারিত কর্মসূচিতে অংশ নিতে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বুধবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা করেন তিনি।
জামায়াতের দলীয় সূত্রে জানা গেছে, যুক্তরাজ্য সরকারের একটি প্রতিনিধিদলের সঙ্গে পূর্বনির্ধারিত বৈঠক ও কর্মসূচিতে অংশ নিতেই তার এ সফর।
সফরের বিষয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের জানান, ব্রিটিশ সরকারের সঙ্গে বৈঠকের কর্মসূচি থাকায় বুধবার সকালে তিনি লন্ডনের উদ্দেশে রওনা দেন। যুক্তরাজ্যে নির্ধারিত কর্মসূচি শেষে ডা. শফিকুর রহমান সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন করে ২১ ডিসেম্বর দেশে ফিরবেন।